কৃষ্ণনগরের কলেজ পড়ুয়া অগ্নিভর তৈরি দুর্গা এ বার পাড়ি দিচ্ছে জাপানে
এক মুঠো মাটি থেকে শুরু হয়েছিল গল্পটা। কৃষ্ণনগরের কুমোরপাড়া। বাবার হাত ধরে মাটির সঙ্গে পরিচয়। তার পর বছরের পর বছর অনুশীলন, পরিশ্রম আর শিল্পের সাধনা। আজ সেই মাটিতেই গড়া দুর্গা পাড়ি দিচ্ছে জাপানে। অগ্নিভ পালের এই যাত্রা তাই শুধু একজন তরুণ শিল্পীর সাফল্যের গল্প নয়। এ গল্প কৃষ্ণনগরের মাটির, ঘূর্ণির শিল্পের এবং বাংলার ঐতিহ্যের। দেশের সীমানা পেরিয়ে সেই ঐতিহ্য যখন বিদেশের মাটিতে পৌঁছয়, তখন গর্বটা শুধু অগ্নিভর নয় — গর্বটা গোটা বাংলার।