৬০০ বছরের প্রাচীন গাছমেলায় দেদার বিকোচ্ছে শৌখিন গাছ - 24 Ghanta Bangla News
Home

৬০০ বছরের প্রাচীন গাছমেলায় দেদার বিকোচ্ছে শৌখিন গাছ

Spread the love

এই সময়, পূর্বস্থলী: এই মেলার স্টলে স্টলে খেলনা বা পুতুলের বদলে থরেথরে সাজানো থাকে শুধুই গাছ। সেই সমস্ত গাছ কেনার জন্য মেলায় ভিড় জমান দূরদুরান্তের মানুষ। শ্রাবণ মাসের সংক্রান্তির দিন পূর্বস্থলীর জাহান্নগরের গাছমেলায় ফি বছর এটাই চেনা ছবি। তবে এ বারে ছবিটা বেশ কিছুটা ভিন্ন। আম, জামের বদলে স্টলে স্টলে আধিক্য অর্কিড, লাকি বাম্বু, ক্যাকটাস, মাল্টার মতো বাহারি গাছের। সেই সব গাছই বিক্রি হচ্ছে বেশি। দোকানদাররা জা‍নালেন, বাড়ি সংলগ্ন জমিতে গাছ লাগানোর মতো জায়গা কমে এসেছে অনেকটাই। ফলে ক্রেতাদের চাহিদাও বদলে গিয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই এমন শৌখিন বাহারি গাছ বেশি নিয়ে এসেছেন তাঁরা। বাড়ির বারান্দায়, ছাদে, জানলার কার্নিশে, এমনকী ঘরের মধ্যেও রাখা যায় এই সব গাছ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *