মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক ভারতের বিদেশমন্ত্রীর, দিলেন প্রধানমন্ত্রীর বার্তাও - 24 Ghanta Bangla News
Home

মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক ভারতের বিদেশমন্ত্রীর, দিলেন প্রধানমন্ত্রীর বার্তাও

Spread the love

আগামী মাসেই ভারতে আসার কথা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। BRICS সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলাদা করে বৈঠক করার কথা আছে তাঁর। তাঁর আগেই মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে ভারত এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বার্তাও পুতিনের কাছে পৌঁছে দেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *