পাড্ডিকলের পর জুরেলের সেঞ্চুরি, চালকের আসনে ভারত
দ্বিতীয় দিনটা ধ্রুব জুরেল শুরু করেন সাত রান নিয়ে। অন্যদিকে ছিলেন সারাংশ জৈন। ভারতের রান ছিল পাঁচ উইকেটে ৩০০। সারাংশ জৈন মাত্র ৬ রানে আউট হয়ে যাওয়ার পর ঋষভ পন্থের সঙ্গে জুটি বাঁধেন জুরেল। এই জুটি ১৫২ বলে ১১২ রান করে। পন্থ ৮৯ বলে ৬৩ রানে ফেরার পর জুরেল জুটি বাঁধেন মানব সুথারের সঙ্গে। তাঁর সঙ্গে ৩৯ রানের পার্টনারশিপ করার পর মহম্মদ সিরাজের সঙ্গে ৩১ ও প্রসিধ কৃষ্ণার সঙ্গে ১৪ রানের পার্টনারশিপ করে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন।
জুরেলের এই ইনিংসের একাধিকবার বাধা পেয়েছে বৃষ্টির জন্য। যদিও সেটা তাঁর ছন্দ নষ্ট করতে পারেনি। আর এখানে তাঁকে সাহায্য করেছেন সিরাজ। তিনি এক প্রান্ত থেকে ধরে রাখেন এবং জুরেল অন্যপ্রান্ত থেকে দলকে টানেন।