চিনির অচেনা দামে চিনচিনে ব্যথা আমজনতা থেকে ব্যবসায়ীর, বাস্তবটা ঠিক কী?
রবিবার আমাদের সেন্ট্রাল কমিটির বৈঠক হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি, চিনির দাম বৃদ্ধির উপরে নজর রেখে জেলার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মিষ্টির দাম বাড়ানো হবে। সমিতির পক্ষ থেকে পোস্টার তৈরি করে প্রত্যেক দোকানে সাঁটানো হবে। মানুষকে বোঝানো হবে, কেন আমরা দাম বাড়াতে বাধ্য হচ্ছি। এই ব্যবসার সঙ্গে বহু মানুষের রুটি-রুজি জড়িয়ে রয়েছে। মিষ্টান্ন ব্যবসায়ীরা যাতে ভর্তুকিতে চিনি পান, সরকারের কাছে সে আবেদনও করব।
সুকুমার দে, জেলা সম্পাদক, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি