খড়গপুর থেকে অমরাবতী! সড়ক পরিবহনে ৭৫,৬২৯ কোটির গ্রিন ফিল্ড করিডোরের পরিকল্পনা চূড়ান্ত
কলকাতা: খড়গপুর থেকে অমরাবতী পর্যন্ত এক নতুন উচ্চগতির সড়ক করিডোর (Greenfield Corridor)গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায় ৭৫,৬২৯ কোটি টাকা ব্যয়ে ১,১০৭ কিলোমিটার দীর্ঘ…
কলকাতা: খড়গপুর থেকে অমরাবতী পর্যন্ত এক নতুন উচ্চগতির সড়ক করিডোর (Greenfield Corridor)গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায় ৭৫,৬২৯ কোটি টাকা ব্যয়ে ১,১০৭ কিলোমিটার দীর্ঘ এই গ্রিনফিল্ড করিডোর পশ্চিমবঙ্গকে ঝাড়খণ্ড, ওডিশা ও অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত করবে। পূর্ব থেকে দক্ষিণ ভারতের মধ্যে এক নতুন পরিবহন অক্ষ তৈরি হবে এই প্রকল্পের মাধ্যমে। খড়গপুরকে কেন্দ্র করেই শুরু হবে এই মহাসড়ক এবং তা চারটি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হবে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের ৪৫৭ কিলোমিটার অংশের অ্যালাইনমেন্ট অনুমোদন করেছে(Greenfield Corridor)। পুরো প্রকল্পের আর্থিক অনুমোদন ২০২৭ সালের মার্চের মধ্যে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সিভিল ওয়ার্কসের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৫,৭৭২ কোটি টাকা। জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের জন্য আলাদাভাবে ৮,৯৮২ কোটি টাকা খরচ হবে। এই বিপুল বিনিয়োগ শুধু সড়ক নির্মাণ নয়, আঞ্চলিক অর্থনীতির গতিও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
আরও দেখুনঃ দাম নিয়ন্ত্রণ করতে সরকারি বাফার স্টক থেকে পেঁয়াজ বাজারে ছাড়ার সিদ্ধান্ত মোদী সরকারের
পশ্চিমবঙ্গের জন্য এই প্রকল্পের সবচেয়ে বড় তাৎপর্য খড়গপুরকে ঘিরে। (Greenfield Corridor)শহরটি এখন এক বড় দূরপাল্লার সড়ক সংযোগ পাবে পূর্ব ও দক্ষিণ ভারতের সঙ্গে। এর ফলে খড়গপুর লজিস্টিকস ও ফ্রেইট গেটওয়ে হিসেবে উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে রেল সংযোগের জন্য পরিচিত এই শহরটি এবার আধুনিক হাই-স্পিড সড়ক করিডোরের মাধ্যমে নতুন পরিচয় পাবে। শিল্প, কৃষি পণ্য ও অন্যান্য মালামাল দ্রুত দক্ষিণাঞ্চলে পৌঁছানোর সুযোগ বাড়বে।গ্রিনফিল্ড করিডোর মানে সম্পূর্ণ নতুন করে সড়ক তৈরি।
আরও দেখুনঃ হুগলি নদীর ধরে ৬০০ কোটি বিনিয়োগ ইডেন রিয়েলিটির! তৈরী হবে ৩ লাক্সারি হোটেল
পুরনো রাস্তার ওপর নির্ভর না করে নতুন অ্যালাইনমেন্টে কাজ হবে। (Greenfield Corridor)এতে যানজট কমবে এবং গতি বাড়বে। চারটি রাজ্যের ওপর দিয়ে যাওয়ায় আন্তঃরাজ্য বাণিজ্যও সহজ হবে। ঝাড়খণ্ড ও ওডিশার শিল্প এলাকাগুলো সরাসরি অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীর সঙ্গে যুক্ত হবে। পশ্চিমবঙ্গের পণ্যও সেই সুবিধা পাবে।কেন্দ্রীয় সরকারের অনুমোদন ইতিমধ্যে পাওয়া অংশটি অন্ধ্রপ্রদেশে। বাকি অংশের জন্য জরিপ ও পরিকল্পনার কাজ চলছে।
২০২৭ সালের মার্চের মধ্যে পুরো প্রকল্পের আর্থিক সবুজ সংকেত মিললে নির্মাণ কাজ দ্রুত শুরু হতে পারে। জমি অধিগ্রহণের প্রক্রিয়া সবচেয়ে সংবেদনশীল অংশ। এর জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন সঠিকভাবে হয়।খড়গপুরের কৌশলগত অবস্থান এই প্রকল্পকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
আরও দেখুনঃ বিজেপির সর্বোচ্চ পার্লামেন্টারি বোর্ডে এবার জুড়তে চলেছেন ৪ মহারথী মুখ্যমন্ত্রী
কলকাতার কাছাকাছি হয়েও শহরটি শিল্প ও শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠান এখানে রয়েছে। এখন উচ্চগতির সড়ক সংযোগ যোগ হলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। লজিস্টিক হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল। পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতে মাল পরিবহনে সময় ও খরচ দুটোই কমবে।