ভিক্ষা করে কেটেছে জীবন, মৃত্যুর পরে বৃদ্ধা ঘর থেকে পাওয়া গেল ‘যখের ধন’
বস্তায় জমানো ভিক্ষার টাকা
বাসিন্দারা জানিয়েছেন, ওই ৩০টি বস্তা থেকে পাওয়া গিয়েছে মোট ৮ লক্ষ ৮০ হাজার টাকা। তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন নুর। সেখানকার রাস্তায় এবং ট্রাফিক সিগন্যালে বসে ভিক্ষা করতেন তিনি। এর থেকে যে আয় হত তার একটি অংশ জমিয়ে রাখতেন বস্তায়। তবে এই কথা আগে জানতেন বাসিন্দারা।
ওই টাকা পাওয়ার পরে তা নুরের দুই ভাইয়ের হাতে তুলে দেন স্থানীয়রা। জানা গিয়েছে, এক জন পেয়েছেন ৬ লক্ষ টাকা। অন্য ভাই পেয়েছেন ২ লক্ষ ৪০ হাজার। এই টাকা স্থানীয় একটি মসজিদে দান করেছেন তিনি।