বন্যা-ঘূর্ণিঝড় বা ভূমিকম্প- আগেই জানবে AI? কী ভাবে প্রাণ বাঁচাচ্ছে Artificial Intelligence
বন্যা, ঘূর্ণিঝড়, ধস কিংবা দাবানল—প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই যদি সতর্ক করা যায়? Artificial Intelligence কি সত্যিই সেই কাজ করতে পারছে? সঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার কিঞ্জল ঘোষ।
এই পর্বে জানব, কী ভাবে AI আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে, Weather Anomaly শনাক্ত করে এবং প্রাকৃতিক দুর্যোগের Early Warning System-এ সাহায্য করতে পারে।
AI কি বলতে পারবে কোনও এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি, তাপপ্রবাহ বা খরা হতে চলেছে? CNN, SVM, Neural Network এবং Predictive Analytics-এর মতো প্রযুক্তি কীভাবে আবহাওয়া ও দুর্যোগের তথ্য বিশ্লেষণ করে? বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক বা Data Centre ক্ষতিগ্রস্ত হলে AI কীভাবে কাজ করবে?
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—AI কি কখনও ভুল করে বিপদকে ছোট করে দেখাতে পারে, অথবা অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি করতে পারে?
এই পর্বে আলোচনা হবে AI, Weather Prediction, Natural Disaster Management এবং মানুষের জীবন বাঁচাতে প্রযুক্তির সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে।