তিস্তার ভাঙনের গ্রাসে জঙ্গল, হারাচ্ছে গাছ - 24 Ghanta Bangla News
Home

তিস্তার ভাঙনের গ্রাসে জঙ্গল, হারাচ্ছে গাছ

Spread the love

এই সময়, ক্রান্তি: তিস্তার ভাঙনে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে জঙ্গল। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে হাজার হাজার মূল্যবান গাছ। হারিয়ে যাচ্ছে একরের পর একর জমি। বছরের পর বছর ধরে এই ক্ষয় চললেও প্রশাসন কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের তিস্তা সংলগ্ন চ্যাংমারি এলাকায় আপালচাঁদ রেঞ্জের বিস্তীর্ণ বনাঞ্চলে এই ঘটনা ঘটছে বলে দাবি। বৈকুণ্ঠপুর বনবিভাগের অন্তর্গত এই জঙ্গল ক্রমশ হারিয়ে যাচ্ছে। এখানে রয়েছে বহু পুরোনো শাল, সেগুন, জারুল, শিশু, খয়ের-সহ নানা মূল্যবান গাছ। স্থানীয় বাসিন্দা এবং পরিবেশপ্রেমীদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না-করলে আগামীদিনে সম্পূর্ণ বনাঞ্চল তিস্তার গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *