WhatsApp-এ নিজের পছন্দের স্টিকার বানাবেন কী ভাবে? রইল সহজ গাইড
ছবি থেকে নিজের স্টিকার তৈরি করুন
প্রথমে WhatsApp-এর যে কোনও চ্যাট খুলে Stickers বিভাগে যান। সেখানে Create অথবা পেন্সিল আইকনে ট্যাপ করুন। এরপর গ্যালারি থেকে একটি ছবি বেছে নিন অথবা ক্যামেরায় নতুন ছবি তুলুন। ছবি বাছাই করার পর সেটিকে নিজের মতো করে সাজাতে পারবেন।
চাইলে স্টিকারে ইমোজি যোগ করতে, T আইকনের মাধ্যমে লেখা বসাতে কিংবা পেন্সিল টুল ব্যবহার করে আঁকতে পারবেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে > আইকনে ট্যাপ করলেই স্টিকারটি চ্যাটে পাঠানো যাবে।
AI দিয়ে বানান মনের মতো স্টিকার
নিজের কাছে উপযুক্ত ছবি না থাকলেও সমস্যা নেই। WhatsApp-এর AI sticker ফিচার ব্যবহার করে শুধু লিখে দিতে পারেন কী ধরনের স্টিকার চান। Stickers বিভাগে গিয়ে Create এবং তারপর Generate with AI নির্বাচন করুন। এরপর সংক্ষিপ্তভাবে আপনার প্রয়োজনীয় স্টিকারের বর্ণনা লিখে Generate করুন। তৈরি হওয়া বিকল্পগুলির মধ্যে পছন্দেরটি বেছে নিয়ে সংরক্ষণ করা যাবে।