আগ্রায় ট্রেনে স্যুটকেস থেকে উদ্ধার দেহাংশ, চেন্নাইয়ে লুকিয়ে আরও রহস্য
ট্রেন থেকে উদ্ধার হয়েছিল পচাগলা দেহাংশ। আগ্রায় একটি স্যুটকেস থেকে উদ্ধার হয় ওই দেহাংশ। সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে যোগ আছে চেন্নাইয়ের। সেখানকার একটি বাড়িতে লুকিয়ে আছে লোমহর্ষক আরও রহস্য। কারণ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি পচাগলা দেহাংশ পাওয়া গিয়েছে। রান্নার পাত্রের মধ্যে রাখা ছিল দেহাংশগুলি। তবে এই ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে এখনও ধরতে পারেনি পুলিশ। ওই দু’জনকে ধরতে পারলেই এই রহস্যের সমাধান হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।