Annapurna Yogana Scheme: 'যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ', অন্নপূর্ণা যোজানা পেয়ে পথে মহিলারা | Womans got Annapurna Yogana Money in Sagar - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yogana Scheme: ‘যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’, অন্নপূর্ণা যোজানা পেয়ে পথে মহিলারা | Womans got Annapurna Yogana Money in Sagar

Spread the love

গঙ্গাসাগর: যোগ্যরা সকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তেমনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঠিক তেমনটাই হল। তিন হাজার টাকা করে ঢুকল মহিলাদের অ্যাকাউন্টে। আর তারপরই আনন্দে আত্মহারা মহিলারা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পথে নামলেন তাঁরা।

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে ‘অন্নপূর্ণা যোজনায়’ সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকতেই উল্লাসে মেতে উঠলেন সাধারণ মহিলারা। বিরোধী শিবিরের প্রচারকে নস্যাৎ করে এই জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সরাসরি হাতে পেয়েছেন। এরপরই শনিবার সাগর মণ্ডল ৪-এর মহিলা মোর্চার পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বাগবাজার থেকে শুরু হওয়া এই র‍্যালি কালিবাজার পর্যন্ত পরিক্রমা করে। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাওয়ায় খুশি মহিলারা।

বিজেপি মহিলা মোর্চার এক সদ “যশস্বী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ আমাদের প্রতিটি মায়েদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার জন্য। যে মায়েদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাঁদের হয়ত কাগজ পত্রের সমস্যা রয়েছে, আধার কার্ডের সমস্যা আছে শুনেছি। তবে আমি বলছি সরকার কথা দিয়েছে তাই প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে।” এখানে উল্লেখ্য, ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যাঁরা সেই টাকা পাননি তাঁদের জন্য রয়েছে ক্লেম অপশন। অপরদিকে, শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *