নতুন লাইব্রেরি হাসনাবাদের স্কুলে
হাসনাবাদের ঘুনী গ্রামের ‘ঘুনী আদর্শ হাই স্কুলে’ একটি নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন হলো শুক্রবার। নারায়ণদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্টের উদ্যোগে এই লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। এ দিন মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে বই ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।