তিক্ত ইতিহাস ভুলে বনশালির প্রজেক্টে করিনা
অঞ্জন চক্রবর্তী
শুরুর সময়ের বিবাদ পিছনে ফেলে কি পেশাগত জীবনে নতুন শুরু করতে চলেছেন করিনা কাপুর খান?
বলিউড ইন্ডাস্ট্রির এক সূত্রের দাবি, সঞ্জয় লীলা বনশালির পরের প্রজেক্টে মুখ্য ভূমিকায় কাজ করার জন্য অফার গিয়েছে অভিনেত্রীর কাছে। ইতিবাচক প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। তবে পরিচালক নন, ওই প্রজেক্টে প্রযোজক হিসেবে থাকবেন বনশালি। আর পরিচালনা সামলাবেন পিএস মিথরান। পাশাপাশি কেরিয়ারে প্রথমবার ধনুষের সঙ্গে জুটি বাঁধতে পারেন করিনা। তবে সবকিছুকে ছাপিয়ে চর্চায়, করিনা–বনশালির একসঙ্গে কাজের প্রেক্ষাপট তৈরি হওয়া।