ক্যাম্পিংয়ে যাবেন? তাঁবু খাটানোর আগে অবশ্যই মেনে চলুন এই টিপস - 24 Ghanta Bangla News
Home

ক্যাম্পিংয়ে যাবেন? তাঁবু খাটানোর আগে অবশ্যই মেনে চলুন এই টিপস

Spread the love

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

শহরের কোলাহল ছেড়ে পাহাড়-জঙ্গলে ক্যাম্পিংয়ের আনন্দ আলাদা। তবে প্রকৃতির মাঝে নিরাপদ থাকতে তাঁবু খাটানোর আগে কয়েকটি জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখুন।

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

তাঁবু খাটানোর জন্য সমতল ও শুকনো জায়গা বেছে নিন। নদীর শুকনো খাত, বন্যাপ্রবণ এলাকা বা ধসের আশঙ্কা আছে এমন জায়গা এড়িয়ে চলুন।

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

শুধু একটি রাস্তা দিয়ে বেরোনো যায়, এমন জায়গায় ক্যাম্প করবেন না। জল বাড়লে, ধস নামলে বা রাস্তা বন্ধ হলে যাতে অন্য দিক দিয়েও বেরোতে পারেন।

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

পাহাড় বা জঙ্গলে আবহাওয়া খুব দ্রুত বদলে যেতে পারে। বেরোনোর আগে এবং ক্যাম্পে থাকাকালীন নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস দেখুন।

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

বজ্রপাতের সময় খোলা মাঠ, পাহাড়ের চূড়া, হ্রদের ধার বা একা দাঁড়ানো গাছের নীচে থাকবেন না।আগেই কাছাকাছি নিরাপদ আশ্রয়ের জায়গা জেনে রাখুন।

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

ক্যাম্পফায়ার করলে নির্দিষ্ট জায়গাতেই আগুন জ্বালান। আগুন কখনও একা ফেলে রাখবেন না এবং ঘুমোতে যাওয়ার আগে পুরোপুরি নিভিয়ে দিন।

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

খাবার তাঁবুর বাইরে বা খোলা অবস্থায় ফেলে রাখবেন না। বন্ধ পাত্রে খাবার রাখুন, কারণ গন্ধে বন্যপ্রাণী ক্যাম্পের কাছে চলে আসতে পারে।

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

ক্যাম্প করার আগে স্থানীয় মানুষের কাছ থেকে জায়গাটি সম্পর্কে জেনে নিন। ওই এলাকায় বন্যপ্রাণীর চলাচলের পথ, পশুর যাতায়াতের রাস্তা বা রাতে কোনও স্থানীয় ঝুঁকি আছে কি না, জেনে নেওয়া জরুরি।

 A mountain campsite with a green tent, backpack and camping gear in a forested valley, with snow-capped peaks and a winding river in the background at sunset.

জঙ্গলের প্রাণীদের কাছে গিয়ে ছবি তুলবেন না এবং তাদের খাবার দেবেন না। নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং স্থানীয় বন্যপ্রাণী সম্পর্কে আগে থেকেই জেনে নিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *