মলদ্বীপে বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব, পাত্রীকে চেনেন? - 24 Ghanta Bangla News
Home

মলদ্বীপে বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব, পাত্রীকে চেনেন?

Spread the love

কমলা হুডি পরা সপ্তাশ্ব বসু একটি সাদা গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন।
সপ্তাশ্ব বসু

টলিপাড়ায় ফের বিয়ের সানাই। দিনকয়েক আগেই পরিচালক সপ্তাশ্ব বসু ঘোষণা করেছেন তাঁর নতুন সিনেমা ‘দশানন’-এর।

পুলের ধারে হাঁটু গেড়ে অপালা চৌধুরীকে আংটি পরাচ্ছেন সপ্তাশ্ব বসু।
সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী

এরই মধ্যে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন পরিচালক।

প্রিন্টেড পাঞ্জাবি পরা সপ্তাশ্ব বসু ও কালো শাড়িতে অপালা চৌধুরীর সেলফি।
সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী

মলদ্বীপে গিয়ে আংটি বদল করলেন মনের মানুষের সঙ্গে। সমুদ্রের ধারে প্রেমিকার সঙ্গে কাটানো রোম্যান্টিক মুহূর্ত ভাগ করেছেন সপ্তাশ্ব।

অপালা চৌধুরীর হাত ধরে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছেন সপ্তাশ্ব বসু।
সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী

বেশ কিছু দিন ধরেই অভিনেত্রী অপালা চৌধুরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন পরিচালক।

সমুদ্রে সৈকতে আনন্দের মুহূর্ত কাটচ্ছেন সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী।
সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী

সমুদ্রকে সাক্ষী রেখেই একেবারে ফিল্মি কায়দায় নতুন জীবন শুরু করলেন সপ্তাশ্ব ও অপালা।

সমুদ্রের ধারে হাসিমুখে দাঁড়িয়ে সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরীর সেলফি।
সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী

কখনও প্রেমিকাকে আংটি পরিয়ে হাতে মিষ্টি চুম্বন। কখনও আবার কোলে তুলে নিয়েছেন সপ্তাশ্ব।

মালদ্বীপে সমুদ্রসৈকতে অপালা চৌধুরীকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা সপ্তাশ্ব বসু।
সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী

প্রসঙ্গত, শুটিং ফ্লোরেই কাছাকাছি এসেছিলেন সপ্তাশ্ব ও অপালা। যদিও প্রথম দিন থেকেই প্রেমের ব্যাপারে তেমন রাখঢাক রাখেননি তাঁরা।

সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে সেলফি তুলছেন সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী।
সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী

তবে বাগদান সারলেও এখন অনুরাগীদের অবশ্য একটাই প্রশ্ন, কবে বসবে বিয়ের সানাই?

ব্রিজের উপর সাদা গাড়ির সানরুফ থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছেন সপ্তাশ্ব ও অপালা।
সপ্তাশ্ব বসু ও অপালা চৌধুরী

যদিও সূত্রের খবর, সেই শুভ দিন আসতেও খুব বেশি দেরি নেই। ২০২৭-এর শুরুতেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *