পিৎজ়া দিতে যাওয়ার পথে নিউ ইয়র্ককে গুলিতে খুন পাঞ্জাবের যুবক, মেয়ের সামনে হত্যা ভারতীয় দোকান মালিককেও
পিৎজ়া দিতে যাওয়ার সময় খুন
আর এক দিকে, পিৎজ়া পৌঁছে দিতে যাওয়ার সময়ে গুলি করা হত্যা করা হয়েছে পাঞ্জাবের এক যুবককে। নিউ ইয়র্ক শহরের রাস্তায় এই খুনের ঘটনা ঘটেছে। মৃতের নাম গুরদীপ সিং (২৮)। তাঁর বাড়ি পাঞ্জাবের কাপুরথালা জেলার যাবওয়াল গ্রামে। জানা গিয়েছে, ভালো আয়ের আশায় বছর ১৩ আগে লোন করে ‘ডাংকি রুটে’ (dunki route) আমেরিকা গিয়েছিলেন গুরদীপ । তবে এখন ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে সেখানেই থাকছিলেন তিনি। জানা গিয়েছে, রিচমন্ড স্ট্রিট দিয়ে পিৎজ়া পৌঁছে দিতে যাচ্ছিলেন গুরদীপ। সেই সময়েই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এই খুনের ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়ার দাবি করার দাবি তুলেছেন পরিবারের লোকজন। সেই সঙ্গেই ছেলের দেহ ফিরিয়ে আনতে উপযুক্ত পদক্ষেপ করার জন্য কেন্দ্র এবং পাঞ্জাব সরকারের আছে আবেদন জানিয়েছেন গুরদীপের বাবা প্যায়ারে লাল।