বন্যপ্রাণীদের যে ছবিগুলি মন জয় করে নেটিজ়েনদের
বন্যপ্রাণী মানেই চোখের সামনে ভেসে ওঠে হিংস্র জন্তুর ছবি। কিন্তু বনের গভীরে নিজেদের ডেরায় এই হিংস্র পশুরাই যখন খেলায় মেতে ওঠে, তখন তাদের দেখে অনেকের মন ভালো হয়ে যায়। ভারতের বনাঞ্চলে বহু প্রজাতির জীবজন্তু বাস করে। জঙ্গলের স্বাভাবিক পরিবেশে পশু-পাখিদের কিছু বিশেষ মুহূর্ত সম্প্রতি লেন্সবন্দি করেছেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফাররা।