পুরসভার কাজের টেন্ডার: আগ্রহই নেই ঠিকাদার সংস্থাগুলির
এই সময়: এখন কলকাতা পুরসভার কাজ করতে চাইছে না অধিকাংশ ঠিকাদার সংস্থা। তাই টেন্ডারে অংশ নিতে অনীহা প্রকাশ করছেন অনেক ঠিকাদারই। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঠিকাদারদের এই অনীহার কারণে রাস্তা, জল, আলোর মতো গুরুত্বপূর্ণ পরিষেবা বিঘ্নিত হচ্ছে। কী কারণে এই অনীহা? সূত্রের খবর, ঠিকাদার সংস্থাগুলির মধ্যে শহরের প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই কারণেই অধিকাংশ ঠিকাদার সংস্থা পুরসভার কাজের টেন্ডার এড়িয়ে যাচ্ছে। এমনও খবর পাওয়া গিয়েছে, পুরসভার তরফে টেন্ডার ঘোষণার পরেও তাতে অংশ নেয়নি কোনও সংস্থা।