সাফাইকর্মীদের আন্দোলনের হুঁশিয়ারি, সোমবার থেকেই জল সঙ্কটে জলপাইগুড়ি? - 24 Ghanta Bangla News
Home

সাফাইকর্মীদের আন্দোলনের হুঁশিয়ারি, সোমবার থেকেই জল সঙ্কটে জলপাইগুড়ি?

Spread the love

এই সময়, জলপাইগুড়ি: দু’মাসের বেতন বকেয়া। বহু বার আবেদন–আন্দোলন করার পরেও দেওয়া হয়নি বকেয়া বেতন। শেষমেশ আগামী সোমবার থেকে জলপাইগুড়ি পুরসভা এলাকায় সাফাইয়ের কাজ বন্ধ রাখার কথা ঘোষণা করল সাফাই কর্মচারী একতা মঞ্চ। এর পাশাপাশি পানীয় জলের পরিষেবাও বন্ধ রাখা হবে।

একেই বকেয়া পেনশনের দাবিতে পুরসভার গেট আটকে গত চার দিন জলপাইগুড়ি মিউনিসিপ্যাল পেনশনার্স সমিতির সদস্যরা বিক্ষোভ দেখানোয় স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তার উপরে সাফাই কর্মীরা পুরোদমে আন্দোলনে নামলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠবে।

জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ড সাফ করতে মোট ৪৮৪ সাফাই কর্মী কাজ করেন। তাঁদের বকেয়া নিয়ে একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত বলেন, ‘গত জুনে আন্দোলন করে এক মাসের টাকা আদায় করতে হয়েছে। সেই সময়ে বলা হয়েছিল, বাকি দু’মাসের বকেয়াও দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি।’

মঞ্চের হুঁশিয়ারি, আগামী সোমবার থেকে কোনও সাফাই কর্মী কাজ করবেন না। এমনকী জঞ্জাল নিয়ে যাওয়ার জন্য যে বেসরকারি এজেন্সিকে পুরসভা বরাত দিয়েছে, তাদের গাড়িগুলিও আটকে দেওয়া হবে। এর পাশাপাশি বন্ধ করে দেওয়া হবে জলের পাম্পিং স্টেশনগুলিও। জরুরি পরিষেবা হওয়ায় জল সরবরাহ করা হবে দুপুর দুটোর পর থেকে। পেনশনার্স সমিতির আন্দোলনের ফলে এ দিনও কর্মীরা পুরসভায় ঢুকতে পারেননি। এর ফলে সব কাজ থমকে রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *