নতুন নাটক! NCPI নয়, এবার কাকলির নেতৃত্বে জন্ম নিচ্ছে বহুজন NCPI? | Is Kakali Ghosh Dastidar Forming New Party Named Bahujan NCPI? Mystery over His Son's post - 24 Ghanta Bangla News
Home

নতুন নাটক! NCPI নয়, এবার কাকলির নেতৃত্বে জন্ম নিচ্ছে বহুজন NCPI? | Is Kakali Ghosh Dastidar Forming New Party Named Bahujan NCPI? Mystery over His Son’s post

Spread the love

নতুন দল তৈরি হচ্ছে আবার?Image Credit: TV9 বাংলা

কলকাতা: এনসিপিআই-র অন্দরেও অসন্তোষের মেঘ? নতুন দল গড়তে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার। এনসিপিআই-র মান্যতা পাওয়া নিয়ে টালবাহানার মধ্যেই নয়া নাটক। কী হতে চলেছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভবিষ্যৎ?

চলতি বছরেই বিধানসভা নির্বাচনে হারের পর ভেঙে টুকরো টুকরো হয়েছে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের ২০ জন লোকসভার সাংসদ রাতারাতি বিদ্রোহ ঘোষণা করে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আলাদা শিবির গড়েন। এরপরে তারা যোগ দেন এনসিপিআই-তে। এখনও সেই দল মান্যতা পায়নি সংসদে। বিদ্রোহী সাংসদদের নামের পাশে তৃণমূল কংগ্রেসই লেখা হচ্ছে। এবার সেই দলের অন্দরেও কি বিদ্রোহের মেঘ জমল?

এনসিপিআই নয়, শোনা যাচ্ছে বহুজন এনসিপিআই-র নাম! এই দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। দলিত, মুসলিম, জনজাতি-উপজাতি, ওবিসি মানুষদের যোগদানের আহ্বান জানানো হয়েছে বহুজন এনসিপিআই-তে। ফোন নম্বরও দেওয়া হয়েছে যোগাযোগের জন্য।

যদিও এই বিষয় নিয়ে কাকলি পুত্রের ব্যাখ্যা, এটা আলাদা নয়। বরং বলা ভালো, দলের একটি উইং বা শাখা। এই শাখা আদিবাসী, মুসলিম, তফসিলি উপজাতি, দলিতদের জন্য কাজ করবে। তাদের কম্পিউটার দেওয়া থেকে শুরু করে সমাজসেবামূলক কাজ করবে। তবে প্রশ্ন উঠছে, ট্রাস্ট বা একজন সাংসদ ব্যক্তিগত উদ্যোগে কাজ করতেই পারেন, কিন্তু বহুজন এনসিপিআই পার্টি বলে যে পোস্ট করা হচ্ছে, তাহলে কি এনসিপিআই-র ভিতরে মতানৈক্য তৈরি হয়েছে?

কাকলি ঘোষ দস্তিদার এই পোস্টের প্রতিক্রিয়া দিয়ে বলেন, “আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই এটা পোস্ট করা হয়েছে। নতুন দলে আমরা ২০ জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি এবং আগামিদিনেও কাজ করব। ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া সবাইকে নিয়ে চলবে। বিশেষ করে যারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণি, দলিত সম্প্রদায়, দলিত, মহিলা ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের নিয়ে চলবে।  ”

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *