ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র মহামেডানের - 24 Ghanta Bangla News
Home

ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র মহামেডানের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL) ফের আটকে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করল ময়দানের এই প্রধান দল।…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL) ফের আটকে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করল ময়দানের এই প্রধান দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেলে কলকাতা ফুটবল লিগের পরবর্তী ম্যাচে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচ। এদিন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অমরেন্দু চক্রবর্তী। অন্যদিকে, পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় এনেছিলেন মহিতোষ রায়।

বলাবাহুল্য, গত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার পর এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। পাশাপাশি সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ শানাতে দেখা গিয়েছিল ইউনাইটেড স্পোর্টস দলের খেলোয়াড়দের। এদিন ১২ মিনিটের মাথায় মোহামেডানের হয়ে প্রথম শট নিয়েছিলেন ফারদিন আলী মোল্লা। কিন্তু বারের উপর দিয়ে চলে গিয়েছিল সেটি। তারপর ৩৭ মিনিটের মাথায় ইসরাফিল দেওয়ান অনবদ্য হেড করলেও বল লক্ষ্যে থাকেনি। ঠিক দুই মিনিটের ব্যবধানে অ্যাডিসন দৌড়ে বল নিয়ে উঠে গেলে ও বল গোলে রাখতে পারেননি সতীর্থ ফুটবলাররা। যারফলে প্রথমার্ধের শেষে বজায় থাকে গোলশূন্য ফলাফল।

তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইউনাইটেড দল। তারপর দীপেশ মুর্মুর ক্রস থেকে অমরেন্দু চক্রবর্তীর গোল দ্বিতীয়ার্ধের শুরুতে ১-০ গোলে এগিয়ে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এই গোল হজম করার পর থেকেই যথেষ্ট চাপে পড়ে যায় সাদা-কালো দল। পরবর্তীতে চতুর্থ কোয়ার্টারের শেষে বদল আনেন কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। এবার অ্যাডিসনের বদলে

লালথানকিমাকে নামান কোচ। সেইসাথে অর্পিতের বদলে আসেন হীরা মন্ডল। তারপর ৬৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় আনেন হীরা মন্ডল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিট সময় সংযুক্ত করা হলেও বদল আসেনি স্কোর লাইনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *