অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক না থাকার কারণে ২৫টি হোটেল-রেস্তোরাঁকে শোকজ় নোটিস
প্রথমে তারাপীঠ, তারপরে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে শিখা-ইন হোটেলে আগুন। দুই ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। বারবার আগুন লাগার ঘটনায় এ বার নড়েচড়ে বসল প্রশাসন। অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক না থাকার কারণে ২৫টি হোটেল-রেস্তোরাঁকে শোকজ় নোটিস দিয়েছেন দমকল কর্তৃপক্ষ।