মাত্র ৯ সেন্টিমিটারের জন্য চ্যাম্পিয়নশিপ হাতছাড়া, ডায়মন্ড লিগে সেকেন্ড হয়ে কী বললেন নীরজ? - 24 Ghanta Bangla News
Home

মাত্র ৯ সেন্টিমিটারের জন্য চ্যাম্পিয়নশিপ হাতছাড়া, ডায়মন্ড লিগে সেকেন্ড হয়ে কী বললেন নীরজ?

Spread the love

প্রতিযোগিতা শেষে IAAF-কে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেন, ‘আমি বুঝতেই পারিনি যে ব্যবধানটা মাত্র ৯ সেন্টিমিটার ছিল। লড়াইটা খুব হাড্ডাহাড্ডি ছিল, তবে ৮৮ মিটারের থ্রো পেয়ে আমি সত্যিই খুব খুশি। সত্যি বলতে, শরীর খুব রিল্যাক্সড থাকায় বুঝতেই পারিনি জ্যাভেলিন ৮৮ মিটার চলে গিয়েছে। প্রথমে জোর দিয়েছিলাম, পরে টেকনিকে মনোযোগ দিই।’

চোট-আঘাতের জটিল পর্যায় এবং কোচিং স্টাফে পরিবর্তনের মতো একাধিক চ্যালেঞ্জ কাটিয়ে এই প্রতিযোগিতা নীরজের আত্মবিশ্বাসকে এক নতুন মাত্রা দিয়েছে। থ্রো করার সময় শরীরের ভারসাম্য বাঁ দিকে হেলে পড়ার যে ঘাটতি ইদানীং দেখা যাচ্ছিল, লুসানের ট্র্যাকে তা পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছেন তিনি।

যদিও চলতি ২০২৬ মরশুমে দোহা ও গ্লাসগোর পর লুসানেও পাতিরাগের কাছে টানা তৃতীয়বার হারতে হলো নীরজকে, তবুও মাত্র ৯ সেন্টিমিটারের এই হারকে ইতিবাচকভাবেই দেখছেন ভারতীয় শিবির। আগামী মাসে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের মহাযুদ্ধের আগে নীরজের এই রাজকীয় প্রত্যাবর্তন বুঝিয়ে দিল, তিনি সঠিক সময়েই নিজের সেরা ছন্দে ফিরছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *