তৃষা-গায়ত্রীর দাপটে ১৫ বছর পরে পদক ভারতের
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। শুক্রবার মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনের জিয়া ই ফান ও ঝাং শু ঝিয়ানকে হারিয়ে সেমি ফাইনালে উঠলেন ভারতের দুই মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার। টুর্নামেন্টের চতুর্থ বাছাই জুটিকে হারিয়ে দিলেন তৃষা ও গায়ত্রী। সেমিতে ওঠায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তাঁরা। কাটল ১৫ বছরের খরা। শেষবার ২০১১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক জিতেছিল ভারত।