হোমওয়ার্ক না করার ‘শাস্তি’! শিক্ষিকার চড়ে শ্রেণিকক্ষেই মৃত্যু ৬ বছরের খুদে পড়ুয়ার - 24 Ghanta Bangla News
Home

হোমওয়ার্ক না করার ‘শাস্তি’! শিক্ষিকার চড়ে শ্রেণিকক্ষেই মৃত্যু ৬ বছরের খুদে পড়ুয়ার

Spread the love

বিশাখাপত্তনম: হোমওয়ার্ক সম্পূর্ণ না করার ‘অপরাধে’ এক ছয় বছর বয়সী এলকেজি (LKG) পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। আর সেই মারের জেরেই শ্রেণিকক্ষে লুটিয়ে…

বিশাখাপত্তনম: হোমওয়ার্ক সম্পূর্ণ না করার ‘অপরাধে’ এক ছয় বছর বয়সী এলকেজি (LKG) পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। আর সেই মারের জেরেই শ্রেণিকক্ষে লুটিয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু হল শিশুটির। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের (Visakhapatnam) একটি বেসরকারি স্কুলে। ঘটনার পর থেকেই স্কুল চত্বরে ও হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রটির নাম প্রণয় তেজ। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে ওই শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই ফুটেজে দেখা গিয়েছে, হোমওয়ার্ক না করার জন্য শিশুটিকে প্রথমে প্রবল বকাবকি করছেন শিক্ষিকা। ভয়ে কাঁদতে কাঁদতে শিশুটি হাত জোড় করে কিছু বলার চেষ্টা করে। এরপর ওই শিক্ষিকা শিশুটির জামাকাপড় টেনে ধরে তার গালে সজোরে চড় কষান। এর কয়েক সেকেন্ডের মধ্যেই শিক্ষিকার কোলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ওই খুদে পড়ুয়া। শিক্ষিকা তাকে তোলার চেষ্টা করলেও শিশুটি আর সাড়া দেয়নি।

পরিবারের অভিযোগ

মৃত শিশুর বাবার দাবি, ওইদিন সকালে সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই ছেলে স্কুলে গিয়েছিল। তাঁর অভিযোগ, ছেলের অসুস্থ হয়ে পড়ার খবর স্কুল কর্তৃপক্ষ সরাসরি তাঁদের জানায়নি। স্থানীয় এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তাঁরা খবর পান। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, শিক্ষিকার নির্মম মারধরের কারণেই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযুক্ত শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

তদন্তে পুলিশ

এই ঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৯৪ ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সময় উপস্থিত অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।

মন্ত্রী নারা লোকেশের আশ্বাস

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী নারা লোকেশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ তিনি লেখেন, “বিশাখাপত্তনমের একটি স্কুলে শিক্ষিকার মারে ৬ বছরের এক শিশুর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। অভিযুক্ত শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা কড়া আইনি ব্যবস্থা নিচ্ছি।” শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *