সঙ্গী আপনাকে ভালোবাসেন, নাকি Relationship শুধু অভ্যাস? Ei Samay - 24 Ghanta Bangla News
Home

সঙ্গী আপনাকে ভালোবাসেন, নাকি Relationship শুধু অভ্যাস? Ei Samay

Spread the love

না বললেও কি আপনার জন্য কিছু করেন?

ভালোবাসায় সবসময় দামি উপহার বা বড় কোনও সারপ্রাইজ় দেওয়ার প্রয়োজন হয় না। প্রকৃত ভালোবাসা বরং প্রকাশ পায় ছোট ছোট যত্নের মধ্যে। আপনার দিন খারাপ গেলে আপনাকে হাসানোর চেষ্টা করা, আপনার পছন্দের বিষয় মনে রাখা কিংবা আপনার কোনও গুরুত্বপূর্ণ প্রয়োজনের কথা খেয়াল রাখা— এ সবই তার উদাহরণ।

সঙ্গী যদি না বললেও এমন ছোট ছোট কাজ করে আপনাকে খুশি রাখতে চেষ্টা করেন, তা হলে বুঝতে হবে আপনি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তিনি শুধু আপনার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে সম্পর্কটি ধরে রাখেন, তা হলে সময়ের সঙ্গে এই চেষ্টাগুলিও কমে যেতে পারে। 

নিজের জীবনে কি আপনাকে জায়গা দেন?

খেয়াল করুন, আপনার সঙ্গী যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, সেই পরিকল্পনায় কি আপনিও থাকেন? আগামী দিনের কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় কি আপনার মতামত জানতে চান? নিজের সিদ্ধান্তে কি আপনার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তা সম্পর্কের জন্য ইতিবাচক লক্ষণ।

এর অর্থ এই নয় যে প্রতিটি সম্পর্কেই দ্রুত বিয়ে বা বড় কোনও প্রতিশ্রুতির কথা বলতে হবে। শুধু এটুকুই গুরুত্বপূর্ণ যে, আপনার সঙ্গী যেন আপনাকে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। ভালোবাসায় মানুষ শুধু বর্তমান নিয়ে ভাবে না, ভবিষ্যতের দিনগুলিতেও প্রিয় মানুষটিকে পাশে দেখতে চায়।

তাঁর সঙ্গে থাকলে কি নিজেকে বিশেষ মনে হয়?

সম্পর্ক যত পুরোনোই হোক না কেন, তাতে ভালোবাসা বজায় থাকা জরুরি। আপনার সঙ্গী যদি আপনার সুখের কথা ভাবেন, আপনাকে সম্মান করেন এবং তাঁর জীবনে আপনার বিশেষ গুরুত্ব রয়েছে—এমন ফিল করান, তা হলে সেটা সম্পর্কের জন্য ভালো লক্ষণ। কিন্তু তিনি যদি শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করেন, আপনার অনুভূতি বোঝার চেষ্টা না করেন বা আপনাকে সবসময় হালকা ভাবে নেন, তা হলে সেটি ভালোবাসার বদলে শুধুই অভ্যাস হতে পারে। কারণ ভালোবাসার অর্থ শুধু একসঙ্গে থাকা নয়; বরং একে অন্যের প্রতি সত্যিকারের যত্নশীল হওয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *