শর্ত মানতেই নতুন কনেকে বিয়ে, ভাইরাল বাংলাদেশের জুনায়েদ
বরের দাবি ছিল, বিয়ের সময়ে থালা ভর্তি করে খাসি দিতে হবে। কিন্তু কনেপক্ষ সেই দাবি পূরণ করে উঠতে পারেননি। সেই রাগে বিয়ের আসরেই তর্ক জুড়েছিলেন বর। শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিল বিয়ে। সেই বর জুনায়েদ মিয়ার অবশেষে বিয়ে করেছেন। এ বার অবশ্য পাত্রী আলাদা।
গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে নতুন এক কনের সঙ্গে তাঁর বিয়ে হয়। নতুন বধূর নাম জান্নাতুল ফেরদৌস আক্তার। বিয়ের ছবি পোস্ট করেছেন খোদ জুনায়েদ মিয়া।