বালির দাম আকাশছোঁয়া, থমকে ‘আবাস’–এর ঘর
বর্ষায় নদী থেকে বালি তোলা বন্ধ থাকায় বালির জোগান কমেছে। তার জেরে যেমন বালির দাম আকাশছোঁয়া, তেমনই রড, সিমেন্ট, ইট–সহ অন্য নির্মাণসামগ্রীর দামও বেড়েছে। টাকা পেয়েও বাড়ির কাজ কীভাবে শেষ করবেন, দুশ্চিন্তায় উপভোক্তারা।