বাড়ছে পদের ভার, ছাপ পড়ছে না বেতনে, অসন্তোষ বাড়ছে দেশে
চলতি বছরের মে ও জুন মাসে ইনডিড-এর জন্য ভ্যালুভক্স-এর করা এই সমীক্ষায় দেশের বিভিন্ন শিল্পক্ষেত্র, বিভিন্ন মাপের সংস্থা, কর্মজীবনের নানা পর্যায় এবং টিয়ার-১ থেকে টিয়ার-৩ শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে মোট ২,৫৩৩ জন কর্মী এবং ১,২১১ জন নিয়োগকর্তার মতামত নেওয়া হয়েছে। সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কর্মজীবনে পদোন্নতি ঘটলেও তার সঙ্গে আর্থিক সুবিধে সব সময় তাল মিলিয়ে বাড়ছে না। গত দু’বছরে যাঁদের পদোন্নতি হয়েছে, তাঁদের প্রায় ৩৩ শতাংশ জানিয়েছেন, এই পরিবর্তনের সঙ্গে বেতন বাড়েনি। আর তা বাড়লেও, মাত্র ৫ শতাংশেরও কম বৃদ্ধি পেয়েছে। ফলে ‘প্রোমোশন’ শব্দটি অনেক কর্মীর কাছে ক্রমশন নতুন পদবি পাওয়ার সমার্থক হয়ে উঠছে, আর প্রকৃত আর্থিক উন্নতির সহ্গে তার যোগসূত্র দুর্বল হচ্ছে।