খেজুর গুড় থেকে মুগডাল, চেনা স্বাদের বাইরেও এই জিলিপিগুলির স্বাদ চেখে দেখেছেন কি?
মুগের জিলিপি
বাংলার কিছু অঞ্চলে, বিশেষ করে মেদিনীপুরের দিকে, মুগের জিলিপির প্রচলন রয়েছে। ভেজানো হলুদ মুগডাল বেটে ঘন ব্যাটার তৈরি করে এই জিলিপি বানানো হয়। মুগডালের কারণে এর স্বাদে পাওয়া যায় হালকা টক হয় এবং খানিকটা দানাদার টেক্সচার থাকে। চিনির রসও এই জিলিপির মধ্যে বেশ ভালো ভাবে ঢুকে যায়, ফলে প্রতিটি কামড়ে মিষ্টি রসের সঙ্গে মুগডালের আলাদা স্বাদ পাওয়া যায়।