টায়ারে কম-বেশি হাওয়া রাখছেন? বড় বিপদ এড়াতে জানুন সঠিক PSI
তাপমাত্রার সঙ্গে থাকে টায়ার প্রেসারের বিশেষ সম্পর্ক
তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে টায়ারের প্রেসারও পরিবর্তিত হয়। ঠান্ডা আবহাওয়ায় চাপ কমতে পারে, আবার গরমে চাপ বাড়তে পারে। বর্ষাকালে রাস্তা ভেজা থাকায় সঠিক টায়ার প্রেসার থাকা বিশেষ গুরুত্বপূর্ণ। যা বর্ষায় গ্রিপ নিয়ন্ত্রণে সাহায্য় করে।
নাইট্রোজেন নাকি সাধারণ বাতাস?
টায়ারে নাইট্রোজেন ব্যবহারের জনপ্রিয়তা থাকলেও সাধারণ গাড়ির জন্য এটি সবসময় অপরিহার্য নয়। নিয়মিত প্রেসার পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী হাওয়া ভরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ব্যবহার করলেও নির্ধারিত PSI বজায় রাখতে হবে।
টায়ারের ক্ষয় দেখেও বুঝবেন সমস্যা
টায়ারের মাঝখানের অংশ বেশি ক্ষয়ে গেলে অতিরিক্ত প্রেসারের ইঙ্গিত পাওয়া যেতে পারে। আবার দু’পাশের প্রান্ত বেশি ক্ষয় হলেও কম প্রেসারের সম্ভাবনা থাকে। তাই নিয়মিত টায়ারের হাওয়া পরীক্ষা করুন এবং স্পেয়ার টায়ারটিও ভুলবেন না। সঠিক প্রেসার বজায় রাখলে নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও টায়ারের আয়ু—তিনটিই ভালো রাখা সম্ভব।