কটালের আশঙ্কায় অবিলম্বে সমুদ্রবাঁধ মেরামতির দাবি, আশ্বাস সেচমন্ত্রীর
চর খেজুরিতেও কাদেরাবাড় এলাকায় সমুদ্রবাঁধের ভাঙন চিন্তায় ফেলেছে স্থানীয়দের। রত্নেশ্বর দোলই, জাকির হোসেনদের অভিযোগ, দিঘা, তাজপুরে বোল্ডার ব্ল্যাকস্টোন ফেলে বাঁধ মেরামতির কাজ হয়েছে। কিন্তু দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট থেকে খেজুরি পর্যন্ত সমুদ্রবাঁধের ভাঙন রোধে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। কাদেরাবাড় চর এলাকায় ইউক্যালিপ্টাসের খুঁটি পুঁতে ভাঙন আটকানোর চেষ্টা করছে সেচ দপ্তর। স্থানীয় সিপিএম নেতা হিমাংশু দাস বলেন, ‘দিঘার মতো খেজুরি বাণিজ্যিক এলাকা নয়। তাই নজর নেই প্রশাসনের।’ রামনগরের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, ‘তাজপুর এলাকার সমুদ্রভাঙন রোধে সেচ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্ল্যাকস্টোন ফেলে সৈকতের পাড় বাঁধা হবে ঢেউ আটকানোর জন্য।’