উইকেন্ডেই আবহাওয়ার ভোলবদল! ফের ভাসবে দক্ষিণবঙ্গ - 24 Ghanta Bangla News
Home

উইকেন্ডেই আবহাওয়ার ভোলবদল! ফের ভাসবে দক্ষিণবঙ্গ

Spread the love

কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে। কিন্তু তাতে ভ্যাপসা গরম কাটার কোনও লক্ষণ নেই। বরং আর্দ্রতাজনিত চরম…

কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে। কিন্তু তাতে ভ্যাপসা গরম কাটার কোনও লক্ষণ নেই। বরং আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। সকলের মনে একটাই প্রশ্ন, এই প্যাঁচপেচে গরম থেকে কবে মিলবে রেহাই? কবে ফের স্বস্তির বৃষ্টি নামবে? সেই প্রশ্নেরই উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবেই বৃষ্টি চলবে। তবে রবিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা নিম্নচাপটি বর্তমানে অনেকটাই শক্তি হারিয়েছে। সেটি আপাতত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। ফলে এর সরাসরি প্রভাব আর বাংলায় নেই। তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার জেরে এ রাজ্যে বৃষ্টিপাত চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির পরিমাণ কম হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

শুক্রবারও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে।

রবিবার থেকে আবহাওয়ার ভোলবদল

শনিবার পর্যন্ত অস্বস্তি বজায় থাকলেও, রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ওইদিন থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার কোনও সতর্কতা না থাকলেও হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই উত্তরের বাসিন্দাদের এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

বাঁকুড়ার বড়জোড়ায় ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে গেলেন ৩ শ্রমিক

সেনার তথ্য পাচার? রিষড়া থেকে STF-এর জালে পাক গুপ্তচর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *