Suspected ISI Link: ISI-এর সঙ্গে যোগ সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার ১ | ISI Link Suspected: Bengal STF Arrests Pradipta Basu in Cooch Behar - 24 Ghanta Bangla News
Home

Suspected ISI Link: ISI-এর সঙ্গে যোগ সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার ১ | ISI Link Suspected: Bengal STF Arrests Pradipta Basu in Cooch Behar

Spread the love

কোচবিহার: পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে সন্দেহজনক যোগাযোগের অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) হাতে গ্রেফতার প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তি। দিল্লি থেকে গ্রেফতারের পর তাঁকে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে আসা হয়েছে এবং আজই তাঁকে স্থানীয় জেলা আদালতে পেশ করা হয়।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, এই মামলার সূত্রে কয়েক দিন আগেই কোচবিহারের দিনহাটা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর নথিপত্র আসে। সেই তথ্যের সূত্র ধরেই দিল্লি অভিযান চালিয়ে প্রদীপ্ত বসুকে নিজেদের হেফাজতে নেয় STF।

তদন্তকারীদের প্রাথমিক ধারণায় কাশ্মীর থেকে দিল্লি হয়ে কোচবিহার পর্যন্ত বিস্তৃত একটি আন্তর্জাতিক অপরাধ ও তথ্য আদানপ্রদানের নেটওয়ার্ক কাজ করছে। ধৃতদের মোবাইল ফোনের কল রেকর্ড, ডিজিটাল যোগাযোগ, বার্তা আদানপ্রদান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রদীপ্ত বসুর সঙ্গে দিনহাটায় গ্রেফতার হওয়া ৩ ব্যক্তির ঠিক কী ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল এবং ভারতের কৌশলগত কোনও তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থায় আদানপ্রদান হয়েছে কি না—তা খতিয়ে দেখাই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য।
STF কর্তাদের দাবি, ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে এবং গোটা নেটওয়ার্কের শিকড়ে পৌঁছাতে তদন্তের পরিধি আরও বাড়ানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *