MBSG vs NEUFC Live: পেরেছে ইস্টবেঙ্গল, এ বার পালা মোহনবাগানের, ডুরান্ড সেমিতে সামনে নর্থইস্ট - 24 Ghanta Bangla News
Home

MBSG vs NEUFC Live: পেরেছে ইস্টবেঙ্গল, এ বার পালা মোহনবাগানের, ডুরান্ড সেমিতে সামনে নর্থইস্ট

Spread the love

Mohun Bagan vs North East United FC ম্যাচ কখন ও কোথায় দেখবেন?

টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (সোনি স্পোর্টস ২ চ্যানেলে) সরাসরি সম্প্রচার হবে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের। SonyLiv অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইন করেও ম্যাচ দেখতে পাবেন। তবে এর জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। একটি উপায়ে কম খরচে বাংলায় দেখতে পারবেন মোহনবাগানের ম্যাচ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ। সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

ডুরান্ড কাপের সেমি ফাইনালে গিয়েছে বাংলার দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তাই বিশেষ উদ্যোগ নিয়েছে সোনি আট (Sony Aath)। এই চ্যানেলে লাইভ সম্প্রচার হবে ডুরান্ড কাপের সেমি ফাইনাল (১৯ ও ২০ অগস্ট) ও ফাইনাল ম্যাচের (২৩ অগস্ট)। থাকছে বিশেষ বাংলা ধারাভাষ্যও। ফলে বাংলার দর্শকরা নিজেদের ভাষায় উপভোগ করতে পারবেন দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে নিজেদের প্রিয় দলের ম্যাচগুলি।

মোহনবাগানের কাঁটা আলাদিন

চলতি ডুরান্ডে পরপর চারটে ম্যাচ জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে নর্থইস্ট। তাদের এই দুর্দান্ত ফর্মের নেপথ্যে রয়েছেন আলাদিন আজারি। তিনি এখনও পর্যন্ত ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা। তিনি একাই বিপক্ষকে হারানোর জন্য যথেষ্ট।

তবে এই তালিকায় মোহনবাগানের সাহাল আব্দুল সামাদও রয়েছেন। তিনি পাঁচটা গোল করেছেন।

ফাইনালে ডার্বি?

২০২৩ সালের ডুরান্ড কাপ ফাইনালে ডার্বি হয়েছিল। যেই ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ বার শক্তিশালী নর্থইস্টকে হারাতে পারলে ফের ডুরান্ড কাপ ফাইনালে দেখা যাবে ডার্বি।

ডুরান্ড কাপ সেমি ফাইনাল

প্রথম সেমি ফাইনালে ইস্টবেঙ্গল ও এসসি দিল্লির মধ্যে ম্যাচটা হাড্ডাহাড্ডি ছিল। টাইব্রেকারে গিয়ে ফয়সালা হয়েছে ম্যাচের। দিল্লিকে ৫-৩ গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে প্রবেশ করেছে ইস্টবেঙ্গল। এ বার দ্বিতীয় সেমি ফাইনালে লড়াইয়ে নামছে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও মোহনবাগান। যেই দল জিতবে তারা যাবে ফাইনালে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *