হাতির পালকে বাঁচাতে থামানো হল রাজধানী এক্সপ্রেস, বনকর্মীদের প্রশংসা অসমের মুখ্যমন্ত্রীর
গত বছরেই অসমের হোজাই জেলায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ৭টি হাতির। আর সেই জেলাতেই রাজধানী এক্সপ্রেস থামিয়ে বাঁচানো গেল হাতির পালকে। বনকর্মীদের তৎপরতায় থামানো হয় ডাউন ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন। এর পরেই বন এবং রেলকর্মীদের ধন্যবাদ জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাতির দলের প্রাণরক্ষা হওয়ায় বনকর্মীদের প্রংশসা করেন অসমের বনমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া-ও।