লর্ডসে জার্সি উড়িয়ে সেলিব্রেশন ভারতীয় ক্রিকেটারদের, ফিরল সৌরভের ‘আইকনিক মোমেন্ট’
কী করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা?
১৯ অগস্ট লর্ডসে ইংল্যান্ডকে একটি টি-টোয়েন্টি ম্যাচে ১১৮ রানে হারায় ভারতের মিক্সড-ডিজ়এবিলিটি ক্রিকেট দল। ম্যাচ জয়ের পরে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে ভারতীয় দলের সদস্যরা ব্লেজার খুলে ফেলেন। এর পরে তাঁদের মধ্যে একজন জার্সি খুলে হাওয়ায় ওড়ান।
২০০২ সালে একই মাঠে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পরে ঠিক এ ভাবেই জার্সি খুলে সেলিব্রেশন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই সাই আকাশ, অর্জুন গাওয়ারেদের এই উদযাপন মনে করিয়ে দেয় ২৪ বছর আগের সেই মুহূর্ত।