বাগানবাড়িতে বোমা, ৩০ লাখ চেয়ে ধৃত আইএসএফ নেতা - 24 Ghanta Bangla News
Home

বাগানবাড়িতে বোমা, ৩০ লাখ চেয়ে ধৃত আইএসএফ নেতা

Spread the love

পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের টোনা পদ্মপুকুরে ১৬ বিঘা জমিতে একটি বাগানবাড়ি আছে সল্টলেকের ব্যবসায়ী পার্থ ঘোষের। সেই জমি কেনার জন্য ১৫ অগস্ট এক ব্যবসায়ী গিয়েছিলেন ওই এলাকায়। অভিযোগ, তখনই এলাকার আইএসএফ কর্মীরা গিয়ে পারথর উপরে চড়াও হয়ে ৩০ লক্ষ টাকা দাবি করে। টাকা না পেয়ে বোমাবাজিও কর হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ করা হলে ১৭ অগস্ট পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে সাদ্দাম পোলেরহাট থানার হেফাজতে আছেন। সাদ্দাম ওই এলাকার আইএসএফ অঞ্চল সভাপতি একাজুল মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। একাজুল বলেন, ‘সাদ্দাম ভালো ছেলে, ও ঘটনার সময় ছিল না, ওকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *