ডায়মন্ড হারবার এফসিকে বাদ রেখেই ISL 2026-27, বিশেষ বিবৃতি ফেডারেশনের - 24 Ghanta Bangla News
Home

ডায়মন্ড হারবার এফসিকে বাদ রেখেই ISL 2026-27, বিশেষ বিবৃতি ফেডারেশনের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পুরনো নিয়ম অনুযায়ী দেশের দ্বিতীয় ডিভিশন লিগ জয়ী দল নয়া মরসুমে সুযোগ পায় প্রথম ডিভিশনে। অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2026-27)। এই…

diamond-harbour-fc-isl-participation-aiff-extension

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পুরনো নিয়ম অনুযায়ী দেশের দ্বিতীয় ডিভিশন লিগ জয়ী দল নয়া মরসুমে সুযোগ পায় প্রথম ডিভিশনে। অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2026-27)। এই নীতির মধ্যে দিয়েই গত কয়েক বছরে আইএসএলে এসেছিল পাঞ্জাব এফসির পাশাপাশি মহামেডান স্পোর্টিং ক্লাব ও ইন্টার কাশীর মতো দল। সেই অনুযায়ী গতবার আইএফএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার দেশের শীর্ষস্তরের লিগে খেলার সুযোগ ছিল ডায়মন্ড হারবার এফসির কাছে। তবে সেটা এবার আর কার্যকরী হল না। পূর্ব ঘোষণা অনুযায়ী আইএসএল খেলার জন্য গত ১৪ই আগস্টের মধ্যে নির্ধারিত অর্থ দিতে হত ক্লাব গুলিকে।

যদিও পরবর্তীতে তা আরও কিছুদিন বাড়ানো হয়। অধিকাংশ ফুটবল ক্লাব তা দিতে সমর্থ হলেও পারল না বাংলার এই ফুটবল ক্লাব তথা ডায়মন্ড হারবার এফসি। যারফলে তাদের ছেড়েই আয়োজিত হতে চলেছে এবারের এই প্রথম ডিভিশন ফুটবল লিগ। সব মিলিয়ে মোট তেরোটি দল নিয়েই আয়োজিত হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। বুধবার গভীর রাতে এই নিয়ে একটি পোস্টে ফেডারেশনের তরফে বলা হয়, ‘ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং অংশগ্রহণকারী ক্লাবগুলির পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে, ইন্ডিয়ান সুপার লিগ ২০২৬-২৭ মরসুমটি ১৩টি অংশগ্রহণকারী ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে এবং তারা হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে খেলবে।’

আরও বলা হয়, ‘ ফিক্সচার সহ মরসুম সম্পর্কিত আরও তথ্য একটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হবে।আইএসএল ২০২৬-২৭ মরসুমের শুরুর সময় ও তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে।’ এ টুর্নামেন্টের কথা মাথায় রেখে বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *