টাকার জন্য মা-কে খুন করার অভিযোগ, আটক ছেলেকে
মৃতার ছোট ছেলে জয়ন্ত হেমব্রম পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁরা তিন ভাই। বড়দা অনেক আগে মারা গিয়েছেন। মেজো দাদা রাজীব হেমব্রম কিছু দিন ধরে ব্যাঙ্কে মায়ের নামে থাকা ওই ৪০ লক্ষ টাকা তাঁকে দিতে চাপ সৃষ্টি করছিলেন। বৈশাখী সেই প্রস্তাবে রাজি ছিলেন না। তা নিয়েই বিবাদ ওঠে চরমে। বুধবার সকালে সেই টাকাকে কেন্দ্র করে ছেলে ও বৌমার সঙ্গে বৈশাখীর ঝগড়া শুরু হয়। বাঁধে। জয়ন্ত পুলিশকে জানিয়েছেন, ঝগড়ার সময়ে তিনি ঘুমোচ্ছিলেন। প্রবল চিৎকার শুনে মায়ের ঘরে গিয়ে দেখেন, তিনি মেঝেয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন। জয়ন্ত এর পরে ডাকেন প্রতিবেশীদের। আটকে রাখা হয় দাদা এবং বৌদিকে। জয়ন্তর বক্তব্য, ‘মা-কে মাটিতে আছড়ে খুন করা হয়েছে।’