ইটের বদলে পাটকেল! দিল্লিতে পাক হাই কমিশনের বাইরের ব্যারিকেড সরাল ভারত - 24 Ghanta Bangla News
Home

ইটের বদলে পাটকেল! দিল্লিতে পাক হাই কমিশনের বাইরের ব্যারিকেড সরাল ভারত

Spread the love

নয়াদিল্লি: ইটের বদলে পাটকেল! এবার নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের (Pakistan High Commission) বাইরে থেকে ট্রাফিক ব্যারিকেড ও গার্ডরেল সরিয়ে দিল ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার হাই…

নয়াদিল্লি: ইটের বদলে পাটকেল! এবার নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের (Pakistan High Commission) বাইরে থেকে ট্রাফিক ব্যারিকেড ও গার্ডরেল সরিয়ে দিল ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার হাই কমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা এই কাঠামোগুলি সরিয়ে দেওয়া হয়। সংবাদসংস্থা এএনআই (ANI)-এর শেয়ার করা দৃশ্য অনুযায়ী, পাক হাই কমিশনের বাইরে ভাঙা ব্যারিকেড পড়ে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি ভিসা সেকশনের কাছে থাকা কিউ লাইনারগুলিও (queue liners) তুলে দেওয়া হয়েছে।

সরকারিভাবে ভারতের এই পদক্ষেপের সঙ্গে সাম্প্রতিক কোনও ঘটনার সরাসরি যোগসূত্রের কথা বলা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, এটি সম্পূর্ণ একটি ‘টিট-ফর-ট্যাট’ বা পালটা জবাব দেওয়ার নীতি। কারণ, ঠিক দু’দিন আগে গত সোমবার (১৭ আগস্ট) ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে থেকে নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে নিয়েছিল পাকিস্তান সরকার। তারই পালটা জবাব হিসেবে ভারত এই কড়া পদক্ষেপ করল বলে মনে করা হচ্ছে।

মার্কিন দূতের মন্তব্য ও পাকিস্তানের ক্ষোভ

দুই প্রতিবেশী দেশের এই কূটনৈতিক টানাপোড়েন এমন এক সময়ে ঘটল যখন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের কাশ্মীর সফর নিয়ে পাকিস্তান নতুন করে ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার মার্কিন দূত সার্জিও গোর তাঁর প্রথম জম্মু ও কাশ্মীর সফরে এসে উপত্যকাকে “ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ” বলে উল্লেখ করেন এবং ভ্রমণ সতর্কতা শিথিল করার ইঙ্গিত দেন।

এর পরই তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স (Charge d’Affaires) নাটালি বেকারকে তলব করে পাক বিদেশ মন্ত্রক। গোরের কাশ্মীর সফর এবং মন্তব্যের কড়া প্রতিবাদ (strong demarche) জানিয়ে পাকিস্তান দাবি করে, মার্কিন দূতের মন্তব্য “তথ্যগতভাবে ভুল”। জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের অংশ’ বলার তীব্র নিন্দাও করেছে ইসলামাবাদ।

ওমর আবদুল্লার বক্তব্য

অন্যদিকে, মার্কিন দূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁদের আলোচনা হয়েছে, যার কেন্দ্রে ছিল কাশ্মীর। ওমর বলেন, “আমাদের দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল, তবে জম্মু ও কাশ্মীরের জন্য আমেরিকা কী করতে পারে, সেই দিকেই আমাদের বিশেষ নজর ছিল।”

শুধু ইঞ্জিনিয়ার নয়, এবার ডাক্তারও গড়বে আইআইটি মাদ্রাজ!

ফাতাহ-৩ পরীক্ষার প্রস্তুতি? ৭৫০ কিমি আকাশসীমা বন্ধ পাকিস্তানের

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *