অ্যাকাডেমিতে ‘আগ্রাসন’ নিয়ে প্রতিবাদ, পাল্টা কটাক্ষ পদ্মের
পাল্টা কটাক্ষে রুদ্রনীলের দাবি, ‘এঁরা নাট্যকর্মীর থেকেও বেশি সিপিএম কর্মী। আগে ওঁরা সিটুর দখল করা ঘরগুলি খালি করুন, তার পর বুঝব আদতে নাট্যকর্মী কি না।’ তাঁর সংযোজন, ‘এরা ভারতমাতাকে মানেন না, প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রীকে মানেন না— তা হলে দেশে থাকার দরকার কী, দেশ থেকে বেরিয়ে গেলেই হয়!’ তাঁর দাবি, ‘বিজেপি সংস্কৃতিকে স্বাধীন করার পক্ষে, দলবাজিটা এই নাট্যকর্মীরাই এখানে এনেছেন।’