মাঝরাতে তাণ্ডব Jadavpur-এ, SFI-এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ ABVP-র
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে গোলমাল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে SFI ও ABVP-র সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতেই যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি।