স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী নিয়ে অনভিপ্রেত মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের - 24 Ghanta Bangla News
Home

স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী নিয়ে অনভিপ্রেত মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের

Spread the love

এই মামলার পরিপ্রেক্ষিতে মহুয়াকে একাধিকবার আদালতে তলব করা হয়েছিল। গত ১৮ অগস্ট হাজিরার শেষ দিন ধার্য ছিল। সে দিনও তিনি আসেননি আদালতে বলে খবর। ১৯ অগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত হাজিরার শেষ দিন ধার্য করেন বিচারক। সেই দিনও তিনি হাজির না দেওয়ায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে এ দিন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২৮ অগস্ট সশরীরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর জেলা আদালতের বিচারক।

অভিযোগকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস বলেন, ‘১৭ জুন তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। একাধিক বার নোটিস দেওয়া হলেও তিনি হাজির দেননি। আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *