Nabanna Cabinet Meeting | বন্যা-অগ্নিকাণ্ড থেকে অন্নপূর্ণা যোজনা, মন্ত্রিসভার বৈঠকে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর #shorts
নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি, অগ্নিকাণ্ডের তদন্ত এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর, বন্যা বিধ্বস্ত এলাকায় মন্ত্রী ও বিধায়কদের রাতেই পৌঁছে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ খতিয়ে দেখা হবে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের নিয়ে এলাকায় বিশেষ কর্মসূচি করার নির্দেশও দেওয়া হয়েছে, খবর নবান্ন সূত্রে।