Kolkata Fire | অগ্নিকাণ্ডের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন বাংলাদেশি নাগরিক
ব্যবসার কাজে বাংলাদেশ থেকে কলকাতা এসেছেন ওপার বাংলার নাগরিক মহম্মদ উজ্জ্বল। যে হোটেলে আগুন লাগে, অর্থাৎ শিখা ইন-এর পাশেই আদ্রিক গেস্টহাউসে তিনি উঠেছিলেন। অগ্নিকাণ্ডের সময় নিজের চোখের সামনে তিনি দাউদাউ করে আগুন জ্বলতে দেখেছেন। এই সময় লাইভ-কে শোনালেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা।