CPIM: ডোমকলের বাম বিধায়কের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ, বড় পদক্ষেপ সিপিএমের | CPIM’s Big Digital Move in Domkal: ‘Amar Domkal’ Portal Launched for Direct Public Grievance Redressal - 24 Ghanta Bangla News
Home

CPIM: ডোমকলের বাম বিধায়কের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ, বড় পদক্ষেপ সিপিএমের | CPIM’s Big Digital Move in Domkal: ‘Amar Domkal’ Portal Launched for Direct Public Grievance Redressal

Spread the love

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (বাঁদিকে), ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান (ডানদিকে)Image Credit: TV9 Bangla

ডোমকল: তাদের গত ৫ বছরের ‘অপবাদ’ ঘুচিয়েছে ডোমকল। মুর্শিদাবাদের এই বিধানসভা কেন্দ্রকে আঁকড়েই কি ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ সিপিএম? বামফ্রন্টের একমাত্র বিধায়কের বিধানসভা কেন্দ্রে এবার সিপিএম বড় উদ্যোগ নিল। বড় চমকও বলা যায়। শুধুমাত্র ডোমকল বিধানসভার জন্য চালু করা হল, অনলাইনে অভিযোগ করার প্ল্যাটফর্ম। যার নাম দেওয়া হয়েছে ‘আমার ডোমকল পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমেই বিধায়ক মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি যোগাযোগ অর্থাৎ এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ জানানো যাবে।

মঙ্গলবার ডোমকলে এসে আমার ডোমকল পোর্টালের উদ্বোধন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, মোবাইলে কিউ আর কোর্ড স্ক্যানার করলেই, বিধায়কের সঙ্গে সংবাদ আদান-প্রদান, এলাকার দাবি-দাওয়া নিয়েও জানানো যাবে। এখানে দলমত নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য আমার ডোমকল পোর্টালের সার্ভিস। তবে বিধায়কের কাছে অভাব অভিযোগ দাবি-দাওয়া জানাতে, এই পোর্টাল চালু করার জন্য, বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক অনুগামীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *