Calcutta High Court: ‘হয় সেন্সাসের কাজ করান, নাহলে ক্লাস করান’, শিক্ষকদের নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের | Calcutta High Court reserves order, big observation on Census in West Bengal
হাইকোর্টে সেন্সাস সংক্রান্ত মামলাImage Credit: TV9 Bangla
কলকাতা: জনগণনার কাজে শিক্ষকদের নিযুক্ত করা নিয়ে তৈরি হয় বিতর্ক। স্কুলের সময়ের পরও কেন শিক্ষকদের কাজ করার কথা বলা হল সরকারি বিজ্ঞপ্তিতে, তা নিয়ে ওঠে প্রশ্ন। বুধবার সেই মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, ‘শিক্ষকদের স্কুলে পড়াতে হয়, তাই হয় তাদের সেন্সাসে ব্যবহার করুন, নাহয় ক্লাস করান।’ এদিকে, রাজ্য সরকার শিক্ষকদের জন্য জারি করা পুরনো বিজ্ঞপ্তি তুলে নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।
সবিস্তারে আসছে…