হেরিটেজ স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সাপের কামড়, শৌচাগারে ঢুকতেই ছোবল - 24 Ghanta Bangla News
Home

হেরিটেজ স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সাপের কামড়, শৌচাগারে ঢুকতেই ছোবল

Spread the love

স্কুলের শৌচাগারে সাপের কামড় খেল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। বাইপাসের ধারে হেরিটেজ স্কুলে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। সাপের ছোবল খাওয়া বছর আটের সেই পড়ুয়াকে মঙ্গলবার রাতেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল সীমা সাপ্রু।

এই সময় অনলাইনকে প্রিন্সিপাল জানান, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ক্লাসের মাঝে শৌচাগারে গিয়েছিল ওই পড়ুয়া। সেখানেই তাকে সাপে ছোবল দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও ওই ঘটনার পরে ক্লাসে থাকা শিক্ষককে সে কিছুই জানায়নি। সে দিব্যি ক্লাস করে গিয়েছে। স্কুল শেষের পরে বাড়িও চলে যায়। তার পরে সন্ধ্যা নাগাদ ওই পড়ুয়ার পরিবারের তরফে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। এ-ও জানানো হয় যে, পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রিন্সিপাল জানান, এ কথা জানার পরেই তিনি ওই পড়ুয়াকে হাসপাতালে দেখতে যান। অনেক রাত পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।

সীমা বলেন, ‘ওই ছাত্র আমাদের কাউকে কিছুই জানায়নি। শুধু বলেছিল ওর এক বন্ধুকে। পরে সেই বন্ধু গোটা ঘটনা তার বাড়িতে জানায়। তার পরে বন্ধুর বাবাই ওই ছাত্রের মা-কে ফোন করে জানায়। আমরা গোটা বিষয়টি জানার পরেই সব রকম ভাবে পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। হাসপাতাল থেকে যা জানতে পেরেছি, তাতে সাপটি নির্বিষ ছিল। ওই ছাত্র এখন ভালোই আছে।’

প্রিন্সিপালের সংযোজন, ‘ওই ছাত্রের ৮ বার রক্ত পরীক্ষা হওয়ার কথা। এখনও পর্যন্ত ৬ বার হয়েছে বলে খবর পেয়েছি। বুধবার বিকেলের মধ্যেই আবার ওই ছাত্রকে দেখতে যাব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *